চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে।

ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নিশ্চিত করতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা করবে। কমিটি সূত্রে জানানো হয়েছে, আলোচনার ফলাফল অনুযায়ী ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।