ঢাকা পোস্টের তথ্যানযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে চারজন সংসদ সদস্য স্থান পেয়েছেন।

শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার প্রথম অধিবেশনে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। জেলা আমির হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন সৈয়দ রোকনুজ্জামান। এছাড়া গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ জেলা নায়েবে আমির এবং মো. ফয়সাল কবির রানা সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন।

কমিটিতে জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে অধ্যাপক মো. মাজেদুর রহমান এবং মাওলানা নজরুল ইসলামসহ মোট ১০ জন।