সমকাল রিপোর্ট করেছে যে বছরের প্রথম সাড়ে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ পনেরো হাজার (১,১৫,০০০) অতিক্রম করেছে। ২০০০ সালে ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য সংরক্ষণ শুরুর পর এই সংক্রমণের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ভাইরাসজনিত রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে, যা মৃত্যুর দিক থেকে ২৬ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।