চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে।
এই হামলায় হাজারো গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেসসহ কিছু অন্যান্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে সেবাদাতা প্রতিষ্ঠানের নাম, হামলার সঠিক সময় বা আক্রমণকারীদের পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি।






