সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকরাম সরকার (২২) ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের মরদেহ উদ্ধার করে। এ সময় মারুফ বিন হাবিব (৩০) নামে আরেক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারুফকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় মারুফ বিন হাবিবকে আটক করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান (বাংলা ট্রিবিউন)।