জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের সরকারি পতাকাবাহী গাড়িতে বিএনপির এক নেতার বসাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে বিরোধ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিমন্ত্রীকে গাড়ি পরিবর্তন করে গন্তব্যে যেতে হয়।
ঘটনার সময় এক বিক্ষুব্ধ কর্মীকে গাড়ির ওপর উঠে পড়তেও দেখা যায়।






