বাংলা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি সিএনজি গ্যারেজ থেকে ২২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. পাভেল ইসলাম ওরফে বুলেট (২৭) এবং মোছা. তানিয়া (২২)। ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদির বরাত দিয়ে সংবাদে জানানো হয়, গত ১৫ নভেম্বর যাত্রাবাড়ীর হাজী দেলোয়ার হোসেন মোল্লার সিএনজি গ্যারেজ থেকে এই চুরির ঘটনা ঘটে এবং এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৪ ভরি ৫ আনা ৩ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাই যাওয়া নগদ ৯৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানানো হয়েছে।






